দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাতিজার কিল-ঘুষি ও লাঠির আঘাতে নিয়ামত আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি অভিযুক্ত ইরশাদ আলীর চাচা।
মঙ্গলবার (৯ জুন) বেলা ৩টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামালহাট গ্রামের ইরশাদ আলীর দোকানে ব্যবসার জন্য তার চাচা নিয়ামত আলী ৫ হাজার টাকা ধার দেন। ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে পূর্বে বিরোধ ও মারামারির ঘটনা ঘটে।
পরে মঙ্গলবার দুপুরে আবারও পাওনা টাকা ফেরত চাইলে ক্ষিপ্ত হয়ে ইরশাদ আলী তার চাচাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
কোলাবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমির আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে।
এমএস/